ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সোমবার (২৩ নভেম্বর) এক বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। ইউএনএফপিএ-এর অর্থায়নে আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় নারীরা জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং সেবা গ্রহণ করেন।

কুড়িগ্রাম সিভিল সার্জন ও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পের উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা। রামখানা ইউনিয়ন শিয়ালকান্দা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে স্থানীয় নারীদের জন্য বিনামূল্যে এই ভায়া (VIA) টেস্ট কার্যক্রমের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে উপস্থিত মোট ৫২ জন সেবাগ্রহীতাকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে উদ্বুদ্ধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বার্তা প্রদান করেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা।

ডা. সুজন সাহা বলেন, স্বাস্থ্যসেবা শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সীমাবদ্ধ রাখলে হবে না, মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষ অনেক সময় দূরত্ব, সময় ও আর্থিক সীমাবদ্ধতার কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। তাই কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পর্যায়ে এ ধরনের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। নারীদের জরায়ুমুখ ক্যান্সার একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যঝুঁকি। সময়মতো পরীক্ষা ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব। তাই নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতার ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। নাগেশ্বরীতে কোনো মানুষ যেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন এটাই আমাদের মূল লক্ষ্য। একজন রোগীকে শুধু চিকিৎসা দেওয়াই আমাদের দায়িত্ব নয়, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মানুষের মধ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার অভ্যাস তৈরি করাও আমাদের দায়িত্ব। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এ ধরনের মেডিকেল ক্যাম্প আরও সম্প্রসারণ করা হবে। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্রমবর্ধমান ভায়া টেস্টের উন্নতি দেখে এখানে অচিরেই একটি উন্নত মানের ‘কল্পোস্কপি সেন্টার’ করা হচ্ছে যা কুড়িগ্রাম জেলায় হবে একমাত্র। এখানে ভায়া পজিটিভ মহিলারা আরও উন্নত এবং নিখুঁতভাবে জরায়ুমুখ ক্যান্সার নির্ণয় করা সম্ভব হবে। রোগীদের রংপুরে যেয়ে পরীক্ষাটি করার খরচ কমে যাবে। পাশাপাশি এইচপিভি পরীক্ষাও করা হবে, যা স্থানীয় নারীদের জন্য বিশেষায়িত এই পরীক্ষার সুযোগ তৈরি করবে।

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স (ভায়া ইনচার্জ) মোছা. নাজমা পারভীন বলেন, ভায়া (VIA) টেস্ট কী এবং কেন এটি জরুরি? সহজ ও ব্যথামুক্ত পরীক্ষা: ভায়া (Visual Inspection with Acetic Acid) হলো অ্যাসিটিক অ্যাসিডের সাহায্যে জরায়ুমুখ পরীক্ষা করার অত্যন্ত সহজ, দ্রুত ও ব্যথামুক্ত একটি পদ্ধতি। এর মাধ্যমে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ খালি চোখেই শনাক্ত করা সম্ভব। কারা পরীক্ষা করবেন: ৩০ থেকে ৬০ বছর বয়সী সব নারী এবং বিবাহিত নারী (বিশেষ করে যাদের বিয়ের বয়স ১০ বছর বা তার বেশি)। ফলাফল ও নিয়মিতকরণ: সম্পূর্ণ বিনামূল্যে এই পরীক্ষাটি করা হয় এবং তাৎক্ষণিকভাবে রিপোর্ট পাওয়া যায়। রিপোর্ট স্বাভাবিক থাকলে প্রতি ৫ বছর পর পর একবার ভায়া টেস্ট করানো উচিত। উন্নত রেফারেল ব্যবস্থা: কমিউনিটি ক্লিনিকে কোনো অস্বাভাবিকতা বা ‘ভায়া পজিটিভ’ ধরা পড়লে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণের সুব্যবস্থা রয়েছে। দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিনামূল্যে এই জীবনরক্ষাকারী ভায়া (VIA) টেস্টের সুবিধা প্রদান করছে সরকার।

ক্যাম্পটি পরিদর্শন শেষে সিভিল সার্জন অফিসের ডিস্ট্রিক্ট এসআরএইচআর কো-অর্ডিনেটর ডা. মিহিকা রহমান এবং জেলা পাবলিক হেলথ নার্স হেলেনা খাতুন সেবা গ্রহণকারী নারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নিয়মিত ভায়া পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তারা এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে আরও ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত ক্যাম্পেইনে মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ মোছা. আঁখি আরা। সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (CHCP) এবং চিকিৎসা নিতে আসা রোগীরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “বিনামূল্যে ভায়া টেস্ট, দ্রুত রিপোর্ট ও মানসম্মত স্বাস্থ্যসেবা পেয়ে আমরা আনন্দিত।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

কমলগঞ্জে মণিপুরী পল্লিতে সাজ সাজ রব, রাস উৎসবের প্রস্তুতি

error: Content is protected !!

নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট টাইম : ২১ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :