ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের নিয়মিত অভিযানে চোরাচালানের মাধ্যমে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় নিয়মিত ফুট পেট্রোল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল পুলিশ। এ সময় কুড়িগ্রামগামী দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নসিমনটি থেকে দুটি সাদা বস্তা ফেলে রেখে চালক পালিয়ে যায়।পরে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, এসব পণ্য সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে এনে ঢাকায় নেওয়া হচ্ছিল।অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ।এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং জব্দকৃত পণ্যের প্রকৃত মালিকানা নির্ধারণে কাজ চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধার করা মালামাল জিডিমূলে জব্দ করে রাখা হয়েছে।সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোস্ট এবং ফুট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়া ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের নিয়মিত অভিযানে চোরাচালানের মাধ্যমে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় নিয়মিত ফুট পেট্রোল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল পুলিশ। এ সময় কুড়িগ্রামগামী দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নসিমনটি থেকে দুটি সাদা বস্তা ফেলে রেখে চালক পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, এসব পণ্য সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে এনে ঢাকায় নেওয়া হচ্ছিল।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং জব্দকৃত পণ্যের প্রকৃত মালিকানা নির্ধারণে কাজ চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধার করা মালামাল জিডিমূলে জব্দ করে রাখা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোস্ট এবং ফুট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়া ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।