ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন বিএনপির উদ্যোগ ও সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রয়াত সহ সভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফের কমলাপুরস্থ ময়েজ মঞ্জিল প্রাঙ্গনে গতকাল বৃহস্পতিবার রাত আটটায় এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জাতীয়তাবাদী শ্রমিক দল ফরিদপুর জেলা শাখার সভাপতি মোজাফফর হোসেন মুসা, ফরিদপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। কর্মী সম্মেলনে বক্তারা বর্তমান সরকারের নানামূখী সমালোচনা করে বলেন যে, এই নিশিরাতের সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে হত্যা,সন্ত্রাস,ও গুমের রাজনীতি শুরু করেছে। আরও পড়ুনঃ ফরিদপুরে ইউএনও সহ আহত ৭ উন্নয়নের নামে দেশে লুটপাটের রাম রাজত্ব কায়েম করছে। আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা- কর্মীরাও কোটি কোটি টাকার মালিক হয়েছে। অথচ দেশের মানুষ দ্রব্য মূল্যের উধর্ধগতির কারনে তিনবেলা ঠিকমত খাবার খেতে পারছে না। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির কোন নেতা- কর্মী ঘরে ফিরে যাবে না। আগামী দিনের সরকার পতনের সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করার আহবান জানান।
ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন বিএনপির উদ্যোগ ও সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রয়াত সহ সভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফের কমলাপুরস্থ ময়েজ মঞ্জিল প্রাঙ্গনে গতকাল বৃহস্পতিবার রাত আটটায় এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জাতীয়তাবাদী শ্রমিক দল ফরিদপুর জেলা শাখার সভাপতি মোজাফফর হোসেন মুসা, ফরিদপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
কর্মী সম্মেলনে বক্তারা বর্তমান সরকারের নানামূখী সমালোচনা করে বলেন যে, এই নিশিরাতের সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে হত্যা,সন্ত্রাস,ও গুমের রাজনীতি শুরু করেছে।
উন্নয়নের নামে দেশে লুটপাটের রাম রাজত্ব কায়েম করছে। আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা- কর্মীরাও কোটি কোটি টাকার মালিক হয়েছে। অথচ দেশের মানুষ দ্রব্য মূল্যের উধর্ধগতির কারনে তিনবেলা ঠিকমত খাবার খেতে পারছে না। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির কোন নেতা- কর্মী ঘরে ফিরে যাবে না। আগামী দিনের সরকার পতনের সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করার আহবান জানান।