ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে তীব্র যানজট, ভোগান্তি

ফরিদপুর জেলা প্রতিনিধি

আজ বুধবার (১১ নভেম্বর) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে ড্রেন ও সড়ক মেরামতের কাজ চলায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে হাসপাতালগামী রোগী, তাঁদের স্বজন ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। আর তাই দ্রুত মেরামত কাজ শেষ করার প্রত্যাশা করেছেন জনগণ।

পশ্চিম খাবাসপুর এলাকায় হাসপাতালের সামনের সড়ক ও আশপাশের এলাকায় এ যানজট দেখা যায়। মেরামতকাজের কারণে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে সময়মতো হাসপাতালে পৌঁছাতে সমস্যায় পড়ছেন রোগী ও তাঁদের স্বজনরা। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানের সামনের সড়কে এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

হাসপাতালে আসা রোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, মেরামতকাজ দ্রুত শেষ করার পাশাপাশি কাজ চলাকালে যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করা প্রয়োজন। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ও পরিকল্পিতভাবে সড়ক মেরামতকাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

তুরস্কে কপ সম্মেলনে তারেক রহমানের ৫ প্রস্তাবে কী আছে?

error: Content is protected !!

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে তীব্র যানজট, ভোগান্তি

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :