ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় ক্লাবের মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে শহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সদরপুরে নিক্সন চৌধুরীর মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন “ফারুক লালন” বাহিনীর হাত থেকে জীবন রক্ষা প্রসঙ্গে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেন। সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল এর সঞ্চালনায় এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সদরপুরের সাড়ে সাত রশি ইউনিয়নের বাসিন্দা শহিদুল ইসলাম।

তিনি তার লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, গত আওয়ামী লীগ আমলে ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরীর মদতপুষ্ট সন্ত্রাসীরা মোঃ শহিদুল ইসলামের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে এবং তার দখল নেয়। জেলা প্রশাসক, এসি ল্যান্ড, পুলিশ সুপার, সদর থানা, আদালত ভূমি প্রতিরোধ আইনে মামলা নং ৫৩০/২৩ ঘটনার তারিখ: ২৭-০৮-২০২৩ ইং পরও মীমাংসার স্বার্থে ২১ বার সালিশ দরবার করেও কোন সুরাহা করা সম্ভব হয়নি।

নিক্সন চৌধুরীর মদতপুষ্ট সন্ত্রাসী ফারুক লালন বাহিনী ভুক্তভোগী ব্যক্তির জীবন ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার হুমকি দিতে থাকে এবং পরবর্তীতে ২০-১০-২০২৪ তারিখে ভুক্তভোগীর ব্যবসা প্রতিষ্ঠান “উলফা ওয়েল মিল” দোকানপাট ভাঙচুর করে, মাথায় ও বুকে আঘাত করে এবং মারধর করে। পরবর্তীতে সন্ত্রাসী গ্রুপ আরো বেপরোয়া হয়ে ওঠে এবং ভুক্তভোগীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ভুক্তভোগী তার নিজ জীবন এবং পরিবারের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্ত্রাসীদের অত্যাচারে এবং হুমকিতে ভুক্তভোগী তার নিজ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারছেন না।

আওয়ামী লীগ আমলে সদরপুরে নিক্সন চৌধুরীর মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠন “ফারুক লালন বাহিনী” মাদক ব্যবসা, অস্ত্র, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ করা হয়। এসব কর্মকাণ্ডে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বের হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এ কারণে তিনি তার নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী রাশিদা বেগম এবং কন্যা সুমাইয়া আক্তার। এছাড়া ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :