ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর পৌর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ফরিদপুর পৌরসভার আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফরিদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। স্থানীয় ২৭ টি ওয়ার্ড কে  নিয়ে শহরের মোট তিনটি মাঠে ‌ লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে।
এ উপলক্ষে আজ শনিবার শেখ জামাল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের পৌরসভার মেয়র অমিতাভ বোস।
এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন গত দু’বছরের মতো এ বছরেও এ প্রতিযোগিতা শুরু হচ্ছে। মূলত যুব সমাজ যাতে খেলাধুলা নিয়ে সারা বছর ব্যস্ত থাকতে পারে ‌ তার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে।
এ সময় বক্তব্য রাখেন ‌ ফরিদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর ও ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনি, ফরিদপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চুন্নু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর পৌরসভার সচিব তানজিলুর রহমান।
এরপর প্রতিযোগিতার একমাত্র খেলায় ১১ নং ওয়ার্ড ও  ওয়ার্ডের খেলাটি ১-১ গোলে ড্র হয়। এতে ১১ নং ওয়ার্ডের পক্ষে জুনায়েদ এবং ২ নং ওয়ার্ডের পক্ষে রবিন নিজ নিজ দলের পক্ষে গোল করেন। প্রতিযোগিতায় ম্যান অব দ্যা নির্বাচিত করা হয় ১১ নং ওয়ার্ডের অধিনায়ক প্রশান্তকে।
গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি রেজাউল করিম, লাইন্স ম্যান মিনার বিশ্বাস ও  কামরুল হাসান । চতুর্থ রেফারি আবুল কাশেম ভোলা।
আগামী ১১ অক্টোবর থেকে শহরের রাজেন্দ্র কলেজ মাঠে ১৭ এবং ২৬ নং ওয়ার্ডের খেলা হবে একই সময়ে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে ১২ এবং ২৩ নং ওয়ার্ডের খেলা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার তৃতীয় ভেন্যু ‌ নির্বাচন করা হয়েছে কোমরপুর এম এ আজিজ ইনস্টিটিউশন মাঠে। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই খেলাটি উপভোগ করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

ফরিদপুর পৌর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

আপডেট টাইম : ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :