ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গায় ঠিকাদারের বিরুদ্ধে পাওনা ৩ কোটি টাকা আটকে রাখার অভিযোগ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) ভবন নির্মাণকাজের প্রায় ৩ কোটি টাকা পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাব-ঠিকাদার ও শ্রমিকেরা। মূল ঠিকাদারি প্রতিষ্ঠান আলাউদ্দিন ট্রেডিং ও এর স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে পাওনা অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন তারা। তবে অভিযোগ অস্বীকার করে সিদ্দিকুর রহমান দাবি করেছেন, উল্টো সাব-ঠিকাদারের কাছেই তার ৮০ থেকে ৯০ লাখ টাকা পাওনা রয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার পূর্বসদরদী গ্রামে অবস্থিত টিএসসি কলেজের ফটকের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষসহ শ্রমিকেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, ভাঙ্গা টিএসসি কলেজ নির্মাণকাজের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আলাউদ্দিন ট্রেডিং’-এর কাছ থেকে ২০২৩ সালে পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) সূত্রে কলেজের সার্বিক নির্মাণ ও উন্নয়নকাজের দায়িত্ব নেয় স্থানীয় ঠিকাদার মো. রাহাত হাসান মিয়া। কিন্তু স্থানীয় রাজনৈতিক একটি পক্ষ উক্ত নির্মাণকাজের প্রায় ২ কোটি ৯১ লাখ ৫৪ হাজার টাকা সাব-ঠিকাদার ও শ্রমিকদের পাওনা অর্থ ও হিসাব আটকে রেখে অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ তোলা হয়। এই অর্থ আত্মসাতের ঘটনায় মূল ঠিকাদার আলাউদ্দিন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমান ও স্থানীয় বিএনপির নেতা এস এ এম মিজানুর রহমান পান্না জড়িত রয়েছেন বলে মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা। তাই বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অবিলম্বে ঠিকাদারি কাজের যাবতীয় স্বচ্ছ হিসাব দাখিল এবং বকেয়া সমস্ত পাওনা অর্থ দ্রুত পাওনাদারদের বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানানো হয়। অন্যথায়, কঠোর আইনি ব্যবস্থা ও সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন এ প্রকল্পের সাব-ঠিকাদার রাহাত হাসান মিয়া, প্রকল্পের ম্যানেজার কামরুল ইসলাম, ছাইদুল মাতুব্বর, মাসুদ মাতুব্বর, হাবিবুর রহমানসহ শত শত নারী-পুরুষ প্রমুখ। এ প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান আলাউদ্দিন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. সিদ্দিকুর রহমানের দাবি, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো বানোয়াট ও ভিত্তিহীন। বরং উল্টো সাব-ঠিকাদার রাহাত মিয়ার কাছে প্রকল্পের কাজের হিসাবে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকা পাবেন তিনি। এ বিষয়ে তিনি ভাঙ্গা থানার ওসির কাছে স্পষ্ট একটি হিসাবপত্র জমা দিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

ভাঙ্গায় ঠিকাদারের বিরুদ্ধে পাওনা ৩ কোটি টাকা আটকে রাখার অভিযোগ

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :