ফরিদপুরে উৎসবমুখر পরিবেশে দ্বিতীয় সপ্তমী পূজা উদযাপিত
ফরিদপুর জেলা প্রতিনিধিফরিদপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এ বছর সপ্তমী তিথি দুই দিন হওয়ায় আজ রোববার (১৮ অক্টোবর) সকালে বিভিন্ন মন্দিরে দ্বিতীয় সপ্তমী পূজা অনুষ্ঠিত হচ্ছে।পূজার আনুষ্ঠানিকতায় রয়েছে দেবী দুর্গার অধিবাস, পূজা-অর্চনা, চণ্ডীপাঠ, মন্ত্রোচ্চারণ, পুষ্পাঞ্জলি ও আরতি। সকাল থেকেই বিভিন্ন মন্দিরে ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পূজা উদ্যাপন করছেন ভক্তরা। সংশ্লিষ্ট মন্দিরগুলোতে সকাল থেকে শুরু হওয়া পূজার আনুষ্ঠানিকতা দুপুর সাড়ে ১২টার দিকে শেষ হওয়ার কথা রয়েছে।
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এ বছর সপ্তমী তিথি দুই দিন হওয়ায় আজ রোববার (১৮ অক্টোবর) সকালে বিভিন্ন মন্দিরে দ্বিতীয় সপ্তমী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
পূজার আনুষ্ঠানিকতায় রয়েছে দেবী দুর্গার অধিবাস, পূজা-অর্চনা, চণ্ডীপাঠ, মন্ত্রোচ্চারণ, পুষ্পাঞ্জলি ও আরতি। সকাল থেকেই বিভিন্ন মন্দিরে ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পূজা উদ্যাপন করছেন ভক্তরা। সংশ্লিষ্ট মন্দিরগুলোতে সকাল থেকে শুরু হওয়া পূজার আনুষ্ঠানিকতা দুপুর সাড়ে ১২টার দিকে শেষ হওয়ার কথা রয়েছে।