ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী ‌ শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
আজ শুক্রবার বিকেলে শহরের আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাবলু সড়কের ‌ আওয়ামী লীগ অফিস কার্যালয়ে ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ‌পৌর মেয়র অমিতাভ বোস এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝরনা হাসান।
প্রধান বক্তা  হিসেবে উপস্থিত ছিলেন ‌ফরিদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ মোঃ ইসতিয়াক আরিফ, বক্তব্য রাখেন ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মৃধা, নুরুল আমিন বাপ্পি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা, যুব মহিলা লীগের আহ্বায়ক রোকসানা আহমেদ মেহেবী প্রমূখ।
এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায়  বক্তারা ‌ মাননীয় প্রধানমন্ত্রী ‌ জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ‌বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশে উন্নয়ন সাধিত হচ্ছে। অথচ স্বাধীনতা বিরোধী শক্তি ‌ এবং বিএনপি-জামাত চক্র  বিভিন্ন সময় বর্তমান  সরকারের বিরুদ্ধে  অপপ্রচার করে ‌ এবং সরকারের  উন্নয়নমূলক কর্মকাণ্ডকে নস্যাৎ করার জন্য ‌ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আর তাই এদের বিরুদ্ধে ‌ সাবধান  থাকতে হবে।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ আসামির রায় বৃহস্পতিবার

error: Content is protected !!

ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :