ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এর পিতার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয। শহরের গুহলক্ষীপুর জাহাঙ্গীর হোসেনের নিজ বাড়িতে তার বাবার মৃত্যুতে এ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিংকু, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ম-আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশসহ জেলা বিএনপি ও মহানগর বিএনপির, যুবদল, ছাত্রদল ও বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে জাহাঙ্গীর হোসেনের বাবাসহ এ যাবৎ কালে বিএনপির যত নেতাকর্মী মৃত্যু বরণ করেছে তাদের সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। শোককে শক্তিতে রুপান্তরিত করে বিএনপির সামনের সকল আন্দোলন সকল নেতাকর্মীদের অংশ করার আহ্বান জানান উপস্থিত বক্তারা।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ 

























