ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর জেলা জাসদের সভাপতি আশরাফ উদ্দিন তারার উপর হামলার অভিযোগ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুর জেলা জাসদ ও পদ্মা বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আশরাফ উদ্দিন তারা ও তার দুই ছেলের উপর হামলার খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে সাংবাদিক আশরাফ উদ্দিন তারা বাদি হয়ে আজ ২৯ শে নভেম্বর মঙ্গলবার কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানার অভিযোগের নথী ও ভুক্তভোগী আশরাফ উদ্দিন তারার অভিযোগ সুত্রে জানা যায়, শহরের গোয়ালচামটের নিজ বাড়ী থেকে গত ২৮ শে নভেম্বর মঙ্গলবার রাতে সদর উপজেলার গেরদা ইউনিয়নের  দক্ষিণ বিল মাহমুদপুরের বাড়িতে যান।
ঐ দিন রাতে তার মাহমুদপুরের বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ছোট ছেলে মোহাম্মদ নওশাদ (১৮) এর সাথে  ইকরি গ্রামের জনৈক শুকুর ফকিরের নাতির সাথে কথা কাটাকাটির হয়। এর জের ধরে আজ মঙ্গলবার সকাল আটটা নাগাদ শুকুর ফকির, মান্নান ফকির, জুয়েল ফকির সহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল আশরাফউদ্দিন তারার বাড়িতে এসে আকস্মিত ভাবে তার দুই পুত্র নয়ন ও নওশাদ কে অকথ্য ভাষায় গালিগালাজ করে লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে।
এ সময় আশরাফউদ্দিন তারা ছেলেদের মারধোর এর কারন জানতে চেয়ে রক্ষা করতে এগিয়ে আসলে উক্ত হামলাকারীরা তাকেও লোহার রড দিয়ে পিটিয়ে বাম হাত সহ শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। এতে গুরুতর আহত হন সাংবাদিক আশরাফ উদ্দিন তারা। পরবর্তীতে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা তাকে ও তার পরিবারকে প্রাণ নাসের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এরপর স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় আশরাফ উদ্দিন তারা কে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশরাফ উদ্দিন তারা জানান, খেলার মাঠে ছোট খাটো বিষয় নিয়ে কিশোরদের সাথে কথা কাটাকাটি হলেও বিষয়টি কেউই আমাকে অবগত করেনি।
এমনকি শুকুরের পরিবার থেকেও কিছু জানায়নি। কিন্তু আকস্মিত ভাবে শুকুর ও তার লোকজন বয়স্ক হয়েও কিভাবে বিনা অধিকারে আমার বাড়িতে প্রবেশ করে আমাকে ও আমার ছেলেদের মারধোর করে তা আমার বুঝে আসে না? হয়তো পরিকল্পিত ভাবেই আমার উপর এ হামলা করেছে তারা। তাই এ ঘটনা সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক আশরাফ উদ্দিন উদ্দিন তারা ও তার পরিবার সহ স্থানীয় এলাকাবাসী। এ বিষয়ে অভিযুক্ত শুকুর এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুর জেলা জাসদের সভাপতি আশরাফ উদ্দিন তারার উপর হামলার অভিযোগ

আপডেট টাইম : ০১:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :