ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর-গোপালগঞ্জ সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সড়ক বিভাগের ফরিদপুর-গোপালগঞ্জ সড়কের শশা ব্রীজ সংলগ্ন সড়কের ধসে পড়ার একাংশ।সড়ক বিভাগের ফরিদপুর-গোপালগঞ্জ সড়কের শশা ব্রীজ সংলগ্ন সড়কের ধসে পড়ার একাংশ।

সড়ক বিভাগের ফরিদপুর-গোপালগঞ্জ সড়কের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের শশা ব্রীজ সংলগ্ন সড়কের কিছু অংশ ধসে পড়েছে। সড়ক ধসে যাওয়ায় ঝুঁকি নিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহন চলাচল করছে। করোনা মহামারী মোকাবেলায় চলছে লকডাউন। এরই মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ওষুধ, কৃষিপণ্য সরবরাহ করতে ট্রাক ভ্যানগাড়ীসহ বিভিন্ন যানবাহন এবং রোগী বহনকারী গাড়ী এ সড়ক দিয়ে চলাচল করছে।

যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাসহ দক্ষিণ এলাকার বিভিন্ন স্থানে যাওয়া যায়। উক্ত সড়কের শশা ব্রীজ সংলগ্ন সড়কের পাশে প্যালাসাইডিং না থাকায় এবং দীর্ঘ দিন ধরে একটানা প্রবল বৃষ্টি হওয়ার কারনে অতি সহজেই সড়কের কিছু অংশ ধসে গেছে।

সড়ক বিভাগের ফরিদপুর-নগরকান্দা সড়কের দৈর্ঘ্য ২৮ কিলোমিটার। সড়কটি ফরিদপুর সদর থেকে নগরকান্দা উপজেলা সদর হয়ে সড়কটি চলে গেছে ঢাকা-খুলনা বিশ্বরোডে। এছাড়া নগরকান্দা সদর থেকে ঢাক্-াখুলনা বিশ্বরোডের জয়বাংলা মোড় হয়ে ঢাকা ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুরসহ দক্ষিণ এলাকার বিভিন্ন স্থানে যাওয়া যায়।

স্থানীয়রা জানান, সড়কের নির্মাণ কাজ যথাযথভাবে না হওয়ায়, বিভিন্ন স্থানে সড়ক ধসে যাচ্ছে। ধসে যাওয়া বেহাল সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল করছে। এসব সমস্যা দেখার বা সমাধান করার জন্য কেউ নেই। সরকারের সংশ্লীষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসীর দুর্ভোগ শেষ হচ্ছে না। ধসে যাওয়া সড়ক এখনই মেরামত করা না হলে, যোগাযোগ ব্যবস্থা সম্পুর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান বলেন, ফরিদপুর-গোপালগঞ্জ সড়কের নগরকান্দা উপজেলার শশা ব্রীজ সংলগ্ন কিছু অংশ ধসে যাওয়ার খবর পেয়েছি। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে, খুব দ্রুত ধসে যাওয়া সড়ক মেরামত করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

ফরিদপুর-গোপালগঞ্জ সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

আপডেট টাইম : ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টারঃ :