ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশী পিস্তল উদ্ধার

ফরিদপুরে ৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগজিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এঘটনায় পুলিশের পক্ষ থেকে আজ  রবিবার   ফরিদপুরের কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার  সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার  দিনগত গভীর রাতে জেলা শহরের কুঠিবাড়ী কমলাপুরের একটি বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় নিতীশ রঞ্জন ঘোষ ওরফে নিকো রানা (৩৮) নামে এক ব্যক্তির ঘরের শয়নকক্ষের খাটের নিচে থেকে ৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়। সেখানে সে এসব লুকিয়ে রেখেছিল। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সে (নিতীশ রঞ্জন ঘোষ) পালায়ন করে। নিতীশ জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার নির্মলেন্দু ঘোষের ছেলে। তবে সে কুঠিবাড়ী কমলাপুরের ওই বাড়িতে ভাড়া থাকতেন।
ডিবির ওসি আরও জানান, নিতীশ অস্ত্র ব্যবসায়ী সিন্ডিকেট ও পাসপোর্ট জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য। এ সংক্রান্তে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিতীশকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেও বলে জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে ৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশী পিস্তল উদ্ধার

আপডেট টাইম : ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :