হেযবুত তাওহীদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
আজ রবিবার সকাল সাড়ে নয়টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে হিজবুত তাওহীদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সম্প্রতি পাবনা জেলা কার্যালয়ে সন্ত্রাসী হামলায় ১০ জনকে আহত এবং ০১জনকে হত্যা করার প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুর জেলা হিজবুত তাওহীদ এর সাধারণ সম্পাদক রেজাউল করিম, নারী সম্পাদিকা সুস্মিতা জামান, আইটি সম্পাদক তানভীর হোসেন সহ অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ নবজাতকের দায়িত্ব নিলেন কুষ্টিয়ার ডিসি
সম্প্রতি পাবনা জেলা কার্যালয়ে উক্ত সংগঠনের কর্মসূচি চলাকালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে উক্ত কর্মসূচিটি পালন করা হয়েছে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ 

























