ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে হাত পা বিচ্ছিন্ন অবস্থায় যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ফরিদপুরে একটি মেহগনি বাগান থেকে আসাদুজ্জামান নুর ওরফে তুরাগ (২০) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার  সন্ধ্যার দিকে জেলা সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তুরাগ জেলা শহরের মধ্য আলীপুর কানাই মাতুব্বর মোড় এলাকার আলাউদ্দিন হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, গোবিন্দপুর এলাকায় একটি মেহগনি বাগানে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহের বাঁ হাত শরীর থেকে বিচ্ছিন্ন, ডান হাতে কোপের দাগ, দুই হাঁটুতে কোপের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইমসিন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম পরিদর্শন করেছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, মরদেহ সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আরো ১ লাখ এতিম-দুস্থ শিশুকে সহায়তা দেবে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

error: Content is protected !!

ফরিদপুরে হাত পা বিচ্ছিন্ন অবস্থায় যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :