ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফরিদপুরের ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া এসময় ওই যুবককে এক লক্ষ টাকা অর্থদন্ডও প্রদান করা হয়।
আজ মঙ্গলবার   দুপুর সাড়ে ১২টার দিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন। রায় প্রদানের সময় আসামি আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত  ওই ব্যাক্তির  নাম মো. হারুন শেখ (৩৩)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, তিন বছর আগে  ২০২০  সালের ২৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আলফাডাঙ্গার পাচুড়িয়া গ্রামের একটি বাড়ি সংলগ্ন টয়লেটের পাশে স্লাবের উপর অষ্টম শ্রেণি পড়ুয়া ১৩ বছর বয়সী এক শিশুকন্যাকে চড় থাপ্পর মেরে ও ভয় দেখিয়ে  ধর্ষণ করে হারুণ নামের ওই যুবক। পরে ধর্ষণের এই দৃশ্য তিনি মুঠোফোনে ধারণ করে শিশুটিকে হুমকি দিয়ে বলেন, এ  ঘটনার কথা কাউকে জানালে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবেন।
এঘটনায়  ২০২০ সালের ২৭ নভেম্বর ওই শিশুর মা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্ণগ্রাফির অভিযোগে মো. হারুন শেখকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।
এ মামলাটি প্রথমে তদন্ত করেন আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। পরে একই থানার উপ-পরিদর্শক  মো. মিজানুর রহমান ২০২১ সালের ২৮ জুন আদালতে হারুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) স্বপন কুমার পাল জানান, ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০০৩ এর ৯(১) ধারায় এ রায় প্রদান করা হয়েছে। আদালতের রায় অনুযায়ী অর্থদণ্ডের এক লাখ টাকা শিশুটিকে দেওয়া হবে।
তিনি বলেন, এই রায়ের ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে এবং দেশে আইনের শাসনের পথ সুগম হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নেবে শতাধিক স্টার্টআপ

error: Content is protected !!

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :