ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ‌বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে ‌বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা পৌনে বারোটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের নেতৃবৃন্দের আয়োজনে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সোহেল রানার সভাপতিত্বে ২৪ এর জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ইমতিয়াজ নীরব শান্ত, আবরার নাদিম ইতু, মেহেদী হাসান, মেহেদী হাসান হৃদয়, সাজিদ খান, আবু নাঈম বিহন, জেবা অতশি,সিফাত ওয়ালিদসহ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর নৃশংসভাবে হামলাকারীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে,অথচ প্রশাসন তাদেরকে গ্রেফতার করছে না৷ এমনকি তারা বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে অতিথির আসনে বসছে৷ তাই আজকের প্রশাসনকে চুড়ান্ত আল্টিমেটাম দেয়া হলো৷

আগামী ৫ দিনের মধ্যে যদি অপরাধীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হয় তাহলে পুলিশ সুপার কার্যালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি দেয়া হবে৷ একই সাথে যে সমস্ত নেতাকর্মীরা বৈষম বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা করেছে তাদের মারধর করেছে অবিলম্বে তাদের গ্রেপ্তার দাবি করেন।

তা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান। এ সময় জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছিরের ফাসির দাবীতে প্ল্যাকার্ড হাতে নিয়ে উক্ত সংবাদ সম্মেলন করেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে ‌বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :