ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

মানিক কুমার দাসঃ

ফরিদপুর জেলায় ৬০৪ সদস্যবিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কমিটিতে সদস্য সচিব পদে স্থান পাওয়া সোহেল রানা। এর আগে গত সোমবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেন। সোমবার রাতে এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

৬০৪ সদস্যে বিশিষ্ট এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী রিয়াজুল ইসলাম ওরফে রিয়াজকে
এবং সদস্য সচিব করা হয়েছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী সোহেল রানাকে । কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছেন সাইফ খাঁন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ পেয়েছেন মো. আশরাফ। যুগ্ম আহ্বায়ক হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী আশিক আহম্মেদ নূর ও যুগ্ম সদস্য সচিব করা হয়েছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী তাহসিন চৌধুরীকে।

মুখ্য সংগঠক করা হয়েছে সরকারি ইয়াসিন কলেজের শিক্ষার্থী আনিসুর রহমান সজল এবং সংগঠক হয়েছেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী লামিন ইসলাম। এছাড়া মুখপাত্র করা হয়েছে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী কাজী জেবা তাহসিনকে ও সহ মুখপাত্র করা হয়েছে ফরিদপুর নাসিং ইনস্টিটিউটের শিক্ষার্থী উম্মে হাবিবাকে ।

কমিটির আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম জানান, ৬ মাসের জন্যে আমাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামীতে আমরা কলেজ, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন শুরু করব। যারা বাদ পড়েছেন, তাদের এই সকল কমিটিতে রাখা হবে। আহবায়ক কাজী রিয়াজুল ইসলাম, সদস্য সচিব সোহেল রানা ‌

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

error: Content is protected !!

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

আপডেট টাইম : ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :