ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে নারীদের এলমেদ্বীন শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার

ফরিদপুর কওমী মাদরাসা আঞ্চলিক বোর্ড মহিলা শাখার উদ্যোগে “নারীদের এলমেদ্বীন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক সেমিনার ও ইসলাহী মজলিস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) সকাল ১০টায় ফরিদপুর মহিলা মাদরাসা আঞ্চলিক বোর্ডের ব্যবস্থাপনায় জেলা মডেল মসজিদ ফরিদপুর মিলনায়তনে আয়োজিত সেমিনার ও ইসলাহী মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমী মাদরাসার শিক্ষা বোর্ড (বেফাক) এর মহাসচিব এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর বোর্ড অব গভর্নর সদস্য আল্লামা মাহফুজুল হক।

চরকমলাপুর মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীছ আল্লামা হেলালুদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিরদিয়া মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীছ আল্লামা শাহ আকরাম আলী, জামিয়াতুস সুন্নাহ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীছ মাওলানা নিয়ামাতুল্লাহ আল-ফরিদী, খাবাসপুর মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীছ মুফতী কামরুজ্জামান, শাকপালদিয়া মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীছ মাওলানা লিয়াকত আলী, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর এর উপ-পরিচালক মো: ইয়াসিন মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, গওহারডাঙ্গা মাদরাসার নায়েমে মুহতামিম মুফতী উসামা আমীন, গওহারডাঙ্গা বোর্ডের ভারপ্রাপ্ত মহাসচিব মুফতী নুরুল ইসলাম, নগরকান্দার পীর মুফতী ইসমাতুল্লাহ কাসেমী, ফরিদপুর ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা ইসমাইল হুসাইন প্রমুখ।

সেমিনারে বক্তাগণ বলেন, এলমেদ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজ। বর্তমানে সারাদেশে নারীদের কুরআন-সুন্নাহর শিক্ষা অর্জনের প্রাতিষ্ঠানিক আয়োজন অনেক অগ্রগামী হয়েছে। একজন নারী যদি ওহীর শিক্ষায় শিক্ষিত হন, তবে অতি দ্রুত সমাজবিপ্লবের আকাঙ্খা বাস্তবায়ন সম্ভব হবে। তাই সুশৃঙ্খলভাবে বহুমুখী পরিকল্পনার মাধ্যমে পুরুষদের পাশাপাশি নারী শিক্ষাকে আরও বেশি বেগবান করতে উলামায়ে কেরামকে সচেষ্ট হতে হবে।

অনুষ্ঠানে ফরিদপুর জেলার সকল উপজেলার আঞ্চলিক বোর্ডভুক্ত মাদরাসার দায়িত্বশীল উলামায়ে কেরাম, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে নারীদের এলমেদ্বীন শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :