ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে নকল সিগারেট বিক্রির দায়ে ব্যবসায়ীর ১৫ দিন জেল ও জরিমানা

রবিউল ইসলাম রুবেলঃ

ফরিদপুর সদর উপজেলায় নকল সিগারেট, মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে রাহিম বিশ্বাস নামে এক মুদি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড দেওয়া হয়েছে।

.

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি।

.

গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৬ মে) রাত ১০টায় সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে সাহেব আলী বিশ্বাসের ছেলে রাহিম বিশ্বাসের দোকানে অভিযান চালানো হয়। দোকানে অবৈধ নকল সিগারেট, মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক এবং নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী মজুদের প্রমাণ পায় প্রশাসন।

.

এ সময় ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় রাহিম বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করেন।

.

জব্দকৃত নকল সিগারেটগুলো জনসম্মুখে ধ্বংস করা হয় এবং স্থানীয় জনগণকে সচেতন করতে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রচার চালানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের নিরাপত্তায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভ্যান গগের ‘দ্য স্টারি নাইট’ চিত্রকর্মে তারার রহস্য উন্মোচন

error: Content is protected !!

ফরিদপুরে নকল সিগারেট বিক্রির দায়ে ব্যবসায়ীর ১৫ দিন জেল ও জরিমানা

আপডেট টাইম : ০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :