ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
ফরিদপুর জেলা প্রতিনিধিডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে শহরের নতুন বাসস্ট্যান্ড ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয় এবং পরে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও ফরিদপুর পৌরসভার মেয়র প্রার্থী এ এফ এম কাইয়ুম জঙ্গীসহ ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ অংশ নেন। কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
ফরিদপুর জেলা প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে শহরের নতুন বাসস্ট্যান্ড ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয় এবং পরে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও ফরিদপুর পৌরসভার মেয়র প্রার্থী এ এফ এম কাইয়ুম জঙ্গীসহ ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ অংশ নেন। কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।