ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নওগাঁর মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, নমুনা সংগ্রহ

তানোর(রাজশাহী)প্রতিনিধি

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দায় প্রকৌশルの নির্দেশনা উপেক্ষা করে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিন অনুসন্ধান ও ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান পরীক্ষা-নিরীক্ষা করা হলে এসব অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। স্থানীয়রা নির্মাণসামগ্রীর মান পরীক্ষা-নিরীক্ষার দাবিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার সাব-বেজ নির্মাণে ইটভাটার পরিত্যক্ত রাবিশ মিশ্রিত ইটের খোয়া ও নিম্নমানের বালি ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, নির্ধারিত মাপের সিডিউল বহির্ভূতভাবে বড় আকারের ইটের খোয়া ব্যবহার করে কাজ করতে দেখা গেছে।

অন্যদিকে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্তে নেমেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। গত বৃহস্পতিবার নির্মাণাধীন রাস্তাটি পরিদর্শন করে বিভিন্ন নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ করেছেন জেলা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আবু সায়েদ। নমুনা পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত রাস্তার নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রকৌশলী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে গাইহানা উত্তরপাড়া ঈদগাহ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে এক কোটি চার লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় শওকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদার আরিফুল ইসলাম আকাশ।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার সাববেজ নির্মাণে ইটভাটার পরিত্যক্ত রাবিশ, দুই ও তিন নম্বর ইট এবং নির্ধারিত মাপের চেয়ে বড় ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারে আপত্তি জানিয়ে এলাকাবাসী কাজ বন্ধের দাবি জানান। একপর্যায়ে উপজেলা প্রকৌশলী সরেজমিনে গিয়ে নিম্নমানের সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে আবারও একই ধরনের সামগ্রী দিয়ে কাজ চালানোর অভিযোগ ওঠে।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। বৃহস্পতিবার জেলা এলজিইডির প্রকৌশলী সরেজমিনে পরিদর্শন করে নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ করেন।

এ বিষয়ে সিনিয়র সহকারী প্রকৌশলী আবু সায়েদ বলেন, নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর নির্মাণসামগ্রীর গুণগত মান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

কাজ বাস্তবায়নকারী ঠিকাদার আরিফুল ইসলাম আকাশ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কাজে কোনো ধরনের ত্রুটি রাখা হবে না। নির্ধারিত প্রাক্কলন অনুযায়ী প্রথম শ্রেণির নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করা হবে। ইতোমধ্যে প্রথম শ্রেণির মালামাল ব্যবহার করে কাজ শুরু করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের বলেন, নমুনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত রাস্তার নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে প্রবাসীকল্যাণ মন্ত্রী

error: Content is protected !!

নওগাঁর মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, নমুনা সংগ্রহ

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :