ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে চালু হলো পুলিশ ডে-কেয়ার সেন্টার

নারী পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়াতে ফরিদপুরে চালু হলো পুলিশ ডে-কেয়ার সেন্টার।আজ রবিবার  দুপুরে ফরিদপুর পুলিশ লাইন্সের মহিলা হোস্টেলে ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। এ সময়ে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডে-কেয়ার সেন্টারটিতে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলনা, পড়ার সুযোগ এবং দেয়ালে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্নসহ দেশের ইতিহাস ঐতিহ্য নির্ভর নানান ছবি রাখা হয়েছে। শিশুদের ঘুম ও খাওয়ার সুব্যবস্থাও রয়েছে এই ডে কেয়ার সেন্টারে।
শিশুদের সার্বক্ষণিক পরিচর্যার জন্য দুই জন কর্মী নিয়োগ দেয়া হয়েছে। এছাড়ও দুই জন নারী পুলিশ সদস্য থাকবেন তাদের সহায়তা করার জন্য। পুলিশ লাইন্স হাসপাতালের একজন চিকিৎসক এই ডে কেয়ার সেন্টারে সংযুক্ত থাকবেন শিশুদের স্বাস্থ্য সুরক্ষায়।
এছাড়ও পুরো ডে-কেয়ার সেন্টারটি সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসা হয়েছে। যে সকল পুলিশ সদস্যদের বাচ্চারা এই ডে কেয়ার সেন্টারে থাকবে সেই সকল বাবা মায়েরা ইচ্ছে করলে মোবাইলে এ্যাপ সেট করে সিসিটিভির মাধ্যমে বাচ্চার অবস্থা দেখতে পারবেন।
পুলিশ সুপার মো. আলীমুজ্জামান জানান, বাসায় বাচ্চাদের রেখে যাওয়ার কারণে কর্মক্ষেত্রে বিশেষ করে নারী পুলিশ সদস্যদের নানা সমস্যা হয়। বিভিন্ন সময়ে নারী পুলিশদের সাথে কথা বলে জানতে পেরেছি, এমন একটা ডে-কেয়ার সেন্টার করা হলে তাদের জন্য সুবিধা হয়। নারী পুলিশ সদস্যদের সুবিধার কথা চিন্তা করেই এই ডে কেয়ার সেন্টার করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে চালু হলো পুলিশ ডে-কেয়ার সেন্টার

আপডেট টাইম : ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :