ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে আ.লীগের ব্যানারে মিছিল দেওয়ার প্রস্তুতিকালে বিএনপি নেতার ছেলেসহ আটক ৮

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের ব্যানারে মিছিলের চেষ্টাকালে ৮ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। এ ঘটনায় আটক ৮ জনসহ ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের আটক ও মামলার তথ্য জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান। এর আগে রোববার দিবাগত গভীর রাতে জেলা সদরের ঢাকা-ফরিদপুর মহাসড়কের মাচ্চর ইউনিয়নের চন্ডীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—

জেলার সালথা উপজেলার খলিশাডুবি গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে ফাহিম মাতুব্বর (১৯)

সোলাইমান মাতুব্বরের ছেলে হাসিবুল (১৯)

ঝন্টুর ছেলে আকাশ (১৯)

দাউদ শেখের ছেলে বিল্লাল হোসেন (১৯)

গুড়দিয়া গ্রামের নয়া মাতুব্বরের ছেলে রবিউল ইসলাম (২০)

কোতোয়ালি থানার চন্ডীপুর গ্রামের বিমল কুমার সরকার (৪৬)

মধুখালী উপজেলার দয়ারামপুর গ্রামের আসাদুজ্জামান মোল্যার ছেলে বাবু মোল্যা (১৯)

গন্দাখালী গ্রামের মুকুল হোসেনের ছেলে সোয়াদ (১৯)

এদের মধ্যে ফাহিম মাতুব্বরের বাবা সালথা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ও রামকান্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি, আর তার চাচা লাবলু মাতুব্বর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। রবিউল ইসলামের বাবাও বিএনপির সমর্থক। তবে বিমল কুমার সরকার মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে।

আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় “জেলা আওয়ামী লীগ” লেখা সম্বলিত একটি ব্যানারও দেখানো হয়। ব্যানারটিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ছিল এবং লেখা ছিল— “অবৈধ দখলদারি স্বৈরাচার ইউনুস সরকারের আইসিটি আদালতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও অন্যান্যদের চার্জশিট প্রদান কার্যক্রম প্রত্যাখ্যান করে, ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিক্ষোভ।”

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, “বর্তমান সরকারের বিরুদ্ধে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করছিল তারা। এ সময় অনেকেই সেখানে জড়ো হন। তারা রেললাইন ও মহাসড়কে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে তাদের আটক করা হয়। তাদের নামে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে আ.লীগের ব্যানারে মিছিল দেওয়ার প্রস্তুতিকালে বিএনপি নেতার ছেলেসহ আটক ৮

আপডেট টাইম : ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :