ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফরিদপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ক্রিকেট চ্যাম্পিয়নটিম, কৃতি শিক্ষার্থী ২০২৩ সংবর্ধনা ‌ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বেলা বারোটায় বিদ্যালয় নিজস্ব চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও  ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথুর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীনের নির্দেশনায়  এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‌ ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান। এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক মন্ডলী অভিভাবকবৃন্দ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি ‌ ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য  এ কে আজাদ বলেন এখানকার পুরাতন ভবন ভেঙ্গে, বহুতল ভবন নির্মাণ করা হবে। অর্থাভাবে যাতে কোন মেয়ের লেখাপড়া বন্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফরিদপুরকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে হবে , বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। ‌ তিনি বিদ্যালয়ের ‌ উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এরপর তিনি ‌ বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এক লক্ষ টাকা এবং শিক্ষকদের জন্য ‌ এক লক্ষ টাকা প্রদান করেন।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ‌ বেশ কয়েকটা ইভেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষকদের, অভিভাবকদের এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্যও একটি করে খেলা অনুষ্ঠিত হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গাজা-লেবানন-সিরিয়ায় দখল বজায় রাখা, ইরানকে দুর্বল করা: নেতানিয়াহুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

error: Content is protected !!

ফরিদপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :