ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদি গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আজিম উদ্দিন এর সভাপতিত্বে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১০ টায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক- জনাব আকরামুজ্জামান রাজা, সহকারী কমিশনার (ভূমি)- জনাব মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রকৌশলী- জনাব সাদেকুর রহমানসহ প্রমুখ।
আরও পড়ুনঃ রাজশাহীতে বৃদ্ধ হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
এ সময় বক্তাগন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ ভাঙ্গা উপজেলার ১৬৩ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ সহ ভূমি হস্তান্তরের মাধ্যমে তাদের পরিবারের স্বচ্ছলতা ও উন্নতি কামনা করা হলো। মাননীয় প্রধান মন্ত্রীর অঙ্গীকার বাংলাদেশের একটি মানুষও আর ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রতিটি গৃহহীন পরিবারকে গৃহ সহ ভূমি প্রদান করে বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত দেশ হিসাবে গড়ে তোলা হবে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ 

























