ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের বোয়ালমারীতে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৫ নং ওয়ার্ড কামারগ্রামের ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন দুলু মোল্লা হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ন্যায় বিচার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ (শনিবার, ১২ এপ্রিল) বেলা সাড়ে দশটায় বোয়ালমারীর ওয়াপদা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে নিহতের পরিবারের সদস্য ও এলাকার কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।

.

মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা বোয়ালমারী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ন্যায়বিচার পেতে সহযোগিতার আশ্বাস দিলে সাড়ে ১১টায় অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

.

মানববন্ধনে অংশ নেয়া নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ২১ মার্চ বেলা ১১ টার দিকে বাড়ির সামনেই প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে দুলু মোল্লাকে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ এপ্রিল মারা যান তিনি।

.

নিহতদের পরিবারের সদস্যের অভিযোগ করেন, পুলিশ এখন পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করেনি। অন্যদিকে অপরাধীরা ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে বাদিসহ নিহতের পরিবারের সদস্যরা। তারা দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবী করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরের বোয়ালমারীতে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি :