ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের ট্রেন ও অটো বাইকের সংঘর্ষে  মা ও শিশু নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে ভাঙ্গা হতে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাথে ইজি বাইকের সংঘর্ষে মা ও শিশু নিহত  হয়েছে।
আজ সোমবার বিকাল ৪ টা ১০ মিনিটে  ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন ডাঙ্গী ইউনিয়নস্থ শ্রীরামদিয়া রেল ক্রসিং এলাকায় ভাঙ্গা থেকে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস নামক ট্রেনটি শ্রীরামদিয়া নামক স্থানে পৌছালে ভাঙ্গা থেকে রাজেন্দ্রপুরগামী একটি ইজিবাইক ২ জন যাত্রীসহ অবৈধভাবে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রেন ইজিবাইকটিকে প্রায় আধা কিঃমিঃ ঠেলে নিয়ে যায় এবং ইজিবাইকটি দুমরে মুচরে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
 এ সময় ইজিবাইকের ভিতরে থাকা যাত্রী লিমা(২৫), স্বামী-ইকবাল, সাং-সদরদী, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর এবং তার ছেলে ইমরান(০৭) ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় জনসাধারন, ফায়ার সার্ভিস এবং নগরকান্দা থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে চলে যায়। এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ কে অবহিত করা হয়েছে এবং রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি হয়ে আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা যায়।
স্থানীয় দের অভিযোগ ইজিবাইকটি নির্ধারিত রাস্তা দিয়ে না গিয়ে অবৈধভাবে রেল লাইনের উপর দিয় রেল ক্রসিং পার হওয়ার চেস্টা করার কারণে উক্ত দুর্ঘটনা ঘটছে বলে জানা যায়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সামরিক মহড়া থেকে সাইবার নিরাপত্তা, সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান

error: Content is protected !!

ফরিদপুরের ট্রেন ও অটো বাইকের সংঘর্ষে  মা ও শিশু নিহত

আপডেট টাইম : ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে ভাঙ্গা হতে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাথে ইজি বাইকের সংঘর্ষে মা ও শিশু নিহত  হয়েছে।
আজ সোমবার বিকাল ৪ টা ১০ মিনিটে  ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন ডাঙ্গী ইউনিয়নস্থ শ্রীরামদিয়া রেল ক্রসিং এলাকায় ভাঙ্গা থেকে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস নামক ট্রেনটি শ্রীরামদিয়া নামক স্থানে পৌছালে ভাঙ্গা থেকে রাজেন্দ্রপুরগামী একটি ইজিবাইক ২ জন যাত্রীসহ অবৈধভাবে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রেন ইজিবাইকটিকে প্রায় আধা কিঃমিঃ ঠেলে নিয়ে যায় এবং ইজিবাইকটি দুমরে মুচরে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
 এ সময় ইজিবাইকের ভিতরে থাকা যাত্রী লিমা(২৫), স্বামী-ইকবাল, সাং-সদরদী, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর এবং তার ছেলে ইমরান(০৭) ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় জনসাধারন, ফায়ার সার্ভিস এবং নগরকান্দা থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে চলে যায়। এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ কে অবহিত করা হয়েছে এবং রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি হয়ে আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা যায়।
আরও পড়ুনঃ সালথায় মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু