আপডেট টাইম :
১২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
১১৭
বার পঠিত
ফরিদপুরের ছাত্রজনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মানিক কুমার দাসঃ ফরিদপুরে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর হামলার তীব্র নিন্দা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উক্ত কর্মসূচি পালিত হয়। আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হলে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানা, জুলাই যোদ্ধা মারুফ আবেদীন ও মোঃ এনামুল, সভায় বক্তারা অবিলম্বে গণতন্ত্র মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। বক্তারা বলেন একটি বিশেষ মহল জুলাই যোদ্ধাদের টার্গেট করে একের পর এক হামলা অত্যাচার নির্যাতন করছে । যে কারণে জুলাই যোদ্ধারা এখন নিরাপত্তাহীনতা ও হুমকির মধ্যে রয়েছেন। বক্তারা বলেন একটি বিশেষ মহল দেশ এবং দেশের বাইরে থেকে এ ধরনের অপ তৎপরতা চালিয়ে যাচ্ছে। এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানান। অনুষ্ঠানের পরবর্তী পর্বে শরীফ আদনান হাদির সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ...
মানিক কুমার দাসঃ
ফরিদপুরে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর হামলার তীব্র নিন্দা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উক্ত কর্মসূচি পালিত হয়।
আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হলে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানা, জুলাই যোদ্ধা মারুফ আবেদীন ও মোঃ এনামুল, সভায় বক্তারা অবিলম্বে গণতন্ত্র মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা বলেন একটি বিশেষ মহল জুলাই যোদ্ধাদের টার্গেট করে একের পর এক হামলা অত্যাচার নির্যাতন করছে । যে কারণে জুলাই যোদ্ধারা এখন নিরাপত্তাহীনতা ও হুমকির মধ্যে রয়েছেন। বক্তারা বলেন একটি বিশেষ মহল দেশ এবং দেশের বাইরে থেকে এ ধরনের অপ তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানান।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে শরীফ আদনান হাদির সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ আব্দুর রহমান।