ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রেমের টানে বাংলাদেশে এসে ভারতের কলেজ ছাত্রী শ্রীঘরে

প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে এসে গোপনে কালী মন্দিরে গিয়ে বিয়ে করেছেন দ্বাদশ শ্রেণির এক কলেজ ছাত্রী। তার নাম পূজা দাস (১৭)। সে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর গ্রামের সুনীল দাসের মেয়ে।
দূর সম্পর্কের আত্মীয় এবং ফেসবুকে নিয়মিত যোগাযোগের সুবাদে দুই বছর প্রেমের পর শুক্রবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। এরপর একাই বাসে করে চলে আসেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া কালীবাড়ি মন্দিরে। আগেই সেখানে হাজির ছিলেন পৌরসভার ১ নং ওয়ার্ডের গুনবহা নতুন ব্রিজ সংলগ্ন স্থানের বাসিন্দা তপন রাজবংশীর ছেলে তন্ময় রাজবংশী (২২)। এরপর তারা ওই কালীমন্দিরের পুরোহিতের মাধ্যমে ওই দিন বিকেল ৪টার দিকে বিয়ে করেন। পরে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের বাসিন্দা তন্ময়ের ভগ্নিপতি গোপাল রাজবংশীর বাড়িতে তারা যান। সেখানে অবস্থানকালে রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ তন্ময় ও পূজাকে আটক করে থানায় নিয়ে যান।
তন্ময় রাজবংশী বলেন, আমাদের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক। গতকাল ভারত থেকে এসে পূজা আমাকে ফোন দিলে আমরা কালীমন্দিরে গিয়ে বিয়ে করি। এরপর ভগ্নিপতির বাড়ি গিয়ে উঠি। সেখান থেকে পুলিশ আমাদের আটক করে।
এ ব্যাপারে পূজা দাস বলেন, ফেসবুকের মাধ্যমে তন্ময়ের সাথে আমার দুই বছরের প্রেম। প্রেমের টানে আমি বাংলাদেশে এসে তন্ময়কে বিয়ে করেছি।
তন্ময়ের বাবা তপন রাজবংশী বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। রাতে আমার ছেলে এবং ওই মেয়েকে থানায় ধরে আনার পর আমি জেনেছি।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব দুপুরে বলেন, মেয়েটি যেহেতু অপ্রাপ্তবয়স্ক তাই তাকে শিশু আদালতে পাঠানো হবে। আদালত এ ব্যাপারে ব্যবস্থা নেবে। ছেলেটিকেও আদালতে পাঠানো হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযানে ৬১ কোটি টাকার জাল-সরঞ্জাম জব্দ

error: Content is protected !!

প্রেমের টানে বাংলাদেশে এসে ভারতের কলেজ ছাত্রী শ্রীঘরে

আপডেট টাইম : ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্কঃ :
প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে এসে গোপনে কালী মন্দিরে গিয়ে বিয়ে করেছেন দ্বাদশ শ্রেণির এক কলেজ ছাত্রী। তার নাম পূজা দাস (১৭)। সে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর গ্রামের সুনীল দাসের মেয়ে।
দূর সম্পর্কের আত্মীয় এবং ফেসবুকে নিয়মিত যোগাযোগের সুবাদে দুই বছর প্রেমের পর শুক্রবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। এরপর একাই বাসে করে চলে আসেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া কালীবাড়ি মন্দিরে। আগেই সেখানে হাজির ছিলেন পৌরসভার ১ নং ওয়ার্ডের গুনবহা নতুন ব্রিজ সংলগ্ন স্থানের বাসিন্দা তপন রাজবংশীর ছেলে তন্ময় রাজবংশী (২২)। এরপর তারা ওই কালীমন্দিরের পুরোহিতের মাধ্যমে ওই দিন বিকেল ৪টার দিকে বিয়ে করেন। পরে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের বাসিন্দা তন্ময়ের ভগ্নিপতি গোপাল রাজবংশীর বাড়িতে তারা যান। সেখানে অবস্থানকালে রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ তন্ময় ও পূজাকে আটক করে থানায় নিয়ে যান।
তন্ময় রাজবংশী বলেন, আমাদের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক। গতকাল ভারত থেকে এসে পূজা আমাকে ফোন দিলে আমরা কালীমন্দিরে গিয়ে বিয়ে করি। এরপর ভগ্নিপতির বাড়ি গিয়ে উঠি। সেখান থেকে পুলিশ আমাদের আটক করে।
এ ব্যাপারে পূজা দাস বলেন, ফেসবুকের মাধ্যমে তন্ময়ের সাথে আমার দুই বছরের প্রেম। প্রেমের টানে আমি বাংলাদেশে এসে তন্ময়কে বিয়ে করেছি।
তন্ময়ের বাবা তপন রাজবংশী বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। রাতে আমার ছেলে এবং ওই মেয়েকে থানায় ধরে আনার পর আমি জেনেছি।
আরও পড়ুনঃ জাতীয় শোক দিবস উপলক্ষে কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ‌ আলোচনা সভা ও দোয়া মাহফিল