ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আওয়ামী লীগ শুধু দুই ভাগ নয়, আরও একভাগ পলাতক লীগ: শহিদুল ইসলাম বাবুল

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টায় উপজেলার এ.এস. একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে বিশাল এই কর্মী সমাবেশে অংশ নেয় হাজার হাজার মানুষ।

মানিকদহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি সম্রাট মাহমুদের সভাপতিত্বে এবং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রমজান মুন্সির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষক হচ্ছে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের পরিশ্রমের ওপর নির্ভর করে দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতি। তাই কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জাতীয়তাবাদী কৃষক দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। তিনি কৃষকদের পাশে থাকার এবং কৃষি ও কৃষকের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ কেবল দুই ভাগ হয়েছে, পলাতক লীগ আরেক ভাগ, নন-পলাতক লীগ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সভাপতি শফিকুর রহমান মিঠু, যুগ্ম সম্পাদক অলক কুমার বসু, কৃষক দল ফরিদপুর জেলার আহ্বায়ক ভিপি শহিদ, সদস্য সচিব মুরাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক সজিব ঘোষ, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ.ও.এম. তৈমুর লং, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

সাঁতারে এক যুগ পুরোনো রেকর্ড ভাঙলেন ইরফানা

error: Content is protected !!

আওয়ামী লীগ শুধু দুই ভাগ নয়, আরও একভাগ পলাতক লীগ: শহিদুল ইসলাম বাবুল

আপডেট টাইম : ৫৫ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :