ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের সঙ্গে BPSSDF প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ প্রাইভেট সেক্টর স্কিলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (BPSSDF)-এর একটি প্রতিনিধিদল।

ফাউন্ডেশনের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (TVET) উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং জাতীয় উন্নয়নে বেসরকারি খাতের কার্যকর অংশগ্রহণে ফাউন্ডেশনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ড. মো. ফরিদুল ইসলাম।

এ সময় শ্রমবাজারের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের সমন্বয় এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি-বেসরকারি সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

মতবিনিময়ে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি প্রশিক্ষণকে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাতের সৌজন্য স্মারক হিসেবে BPSSDF-এর পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনকে ‘Crest of Honour’ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম, সহসভাপতি এস. আই. মজুমদার ও মোছা. মমতাজ বেগম, সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন, কোষাধ্যক্ষ মো. আলিউজ্জামান মিনা, নির্বাহী সদস্য মো. নবীন হোসেন পিয়াশ, মোহাম্মদ শাহিনুর ইসলাম মুকুল এবং টিভিইটি বিশেষজ্ঞ ও পরামর্শক মো. মুশলাহ উদ্দিন দিপু।

বাংলাদেশ প্রাইভেট সেক্টর স্কিলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দেশের দক্ষতা উন্নয়ন, মানবসম্পদ বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি-বেসরকারি সহযোগিতা আরও সুদৃঢ় করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযানে ৬১ কোটি টাকার জাল-সরঞ্জাম জব্দ

error: Content is protected !!

মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের সঙ্গে BPSSDF প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :