ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল, ভ্যান ও ট্রলির ত্রিমুখী সংঘর্ষে রানা মুন্সী (২০) নামে এক স্কুলছাত্র মর্মান্তিকভাবে নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হাইওয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার নিকট এ দুর্ঘটনা ঘটে। এ সময় রানা মুন্সীসহ তার ২ বন্ধু আহত হয়। গুরুতর আহত রানাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হলে শনিবার ভোর ৪টার দিকে সে মারা যায় বলে তার পরিজনরা জানান। নিহত রানা মুন্সী ভাঙ্গা পৌরসভার বাইশাখালি গ্রামের আজম মুন্সীর ছেলে এবং ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী। আরও পড়ুনঃ গোয়ালন্দে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ অর্থ দিয়ে রফাদফার চেষ্টা স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে তিন বন্ধু ঘুরতে বের হয়। পথিমধ্যে বগাইল টোল প্লাজার কাছে পৌঁছালে ভ্যান, মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ হয়। এ সময় তারা ছিটকে রাস্তার উপর পড়ে যায়। তাদেরকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রানাকে ফরিদপুর মেডিকেলে এবং সেখান থেকে রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রানা ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল, ভ্যান ও ট্রলির ত্রিমুখী সংঘর্ষে রানা মুন্সী (২০) নামে এক স্কুলছাত্র মর্মান্তিকভাবে নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হাইওয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার নিকট এ দুর্ঘটনা ঘটে।
এ সময় রানা মুন্সীসহ তার ২ বন্ধু আহত হয়। গুরুতর আহত রানাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হলে শনিবার ভোর ৪টার দিকে সে মারা যায় বলে তার পরিজনরা জানান। নিহত রানা মুন্সী ভাঙ্গা পৌরসভার বাইশাখালি গ্রামের আজম মুন্সীর ছেলে এবং ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে তিন বন্ধু ঘুরতে বের হয়। পথিমধ্যে বগাইল টোল প্লাজার কাছে পৌঁছালে ভ্যান, মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ হয়। এ সময় তারা ছিটকে রাস্তার উপর পড়ে যায়। তাদেরকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রানাকে ফরিদপুর মেডিকেলে এবং সেখান থেকে রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রানা ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।