দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
৯৮
বার পঠিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
মোঃ আমজাদ আলীঃ আজ ২৫ এপ্রিল ২০২৬ খ্রি., দিনাজপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি একজন শিশুর শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং নৈতিক চরিত্র গঠনের অন্যতম প্রধান ভিত্তি। ছোটবেলা থেকেই খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততা শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস গড়ে তোলে। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, অপরাধ এবং প্রযুক্তিনির্ভর স্থবিরতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শিশুদের মধ্যে দলগত চেতনা, সহনশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে, যা তাদেরকে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
মোঃ আমজাদ আলীঃ
আজ ২৫ এপ্রিল ২০২৬ খ্রি., দিনাজপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি একজন শিশুর শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং নৈতিক চরিত্র গঠনের অন্যতম প্রধান ভিত্তি। ছোটবেলা থেকেই খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততা শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস গড়ে তোলে।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, অপরাধ এবং প্রযুক্তিনির্ভর স্থবিরতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শিশুদের মধ্যে দলগত চেতনা, সহনশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে, যা তাদেরকে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।