ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রশিক্ষণ যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করেঃ -পুলিশ সুপার নড়াইল

নড়াইলে স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে পুলিশের নায়েক ও কনস্টবল পদমর্যাদার ৩০ জন পুলিশ সদস্যদের সপ্তাহব্যাপী ‘দক্ষতা উন্নয়ন কোর্স’ এর ১১তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জুন) দুপুরের পরে পুলিশ লাইনসে্ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।

পুলিশ সুপার বলেন, প্রশিক্ষণ কর্মীদের কর্মদক্ষতার উন্নতি ঘটায়, কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। ফলে তারা অর্জিত বাস্তব জ্ঞানকে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সফলভাবে প্রয়োগ করতে সক্ষম হয়। প্রশিক্ষণের মধ্যে দিয়ে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতার বিকাশ ঘটে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্বের প্রতি পেশাদারিত্ব বৃদ্ধি পায়। এ সময় তিনি প্রশিক্ষণের বাস্তব জ্ঞানকে কাজে লাগিয়ে নড়াইল জেলা পুলিশকে আরো সমৃদ্ধ করতে নির্দেশ প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), প্রশিক্ষকগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

বোয়ালমারীতে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

error: Content is protected !!

প্রশিক্ষণ যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করেঃ -পুলিশ সুপার নড়াইল

আপডেট টাইম : ০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :