ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

২২ বছরের দাম্পত্য জীবন

প্রবাসীর টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও স্ত্রী

একতরফা তালাক

ফরিদপুরের বোয়ালমারীতে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছেন আমিনুর মোল্যা নামের এক সৌদি প্রবাসীর স্ত্রী। ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন ওই নারী।

.

এ ঘটনায় অভিযুক্ত রানী বেগমসহ দুজনের বিরুদ্ধে ফরিদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (৮ নম্বর আমলি আদালত) মামলা করেছেন ভুক্তভোগীর ভাই নজরুল মোল্যা।

.

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের রায়বর গ্রামের বাসিন্দা আমিনুর মোল্যা। ২২ বছর আগে আমিনুরের সঙ্গে রানী বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ১২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান আমিনুর। প্রায় ১৩ বছর ধরে তিনি সৌদি আরবে কর্মরত।

.

গত ১০ এপ্রিল প্রবাসী আমিনুরের জমানো সাত লাখ টাকা ও আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে উধাও হন রানী বেগম। এরপর থেকে প্রায় ১৭ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি।

.

এদিকে, নিখোঁজ হওয়ার কিছুদিন পর রানী বেগম প্রবাসী স্বামীকে একতরফা তালাক দেন। তালাকনামায় সাক্ষী ছিলেন বোয়ালমারী উপজেলা সদরের ছোলনা গ্রামের মাহবুব এবং শিবপুর গ্রামের রাফি শেখ।

.

মোবাইল ফোনে ভুক্তভোগী আমিনুর মোল্যা অভিযোগ করে বলেন, ‌‘আমার সুখের সংসার ছিল। ১২ বছরের ছেলেকে ফেলে আমার স্ত্রী কষ্টার্জিত টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, তাকে আটক করে আমার অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারের ব্যবস্থা করা হোক।’

.

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আদালত থেকে মামলার নথি থানায় এসেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

২২ বছরের দাম্পত্য জীবন

প্রবাসীর টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও স্ত্রী

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :