ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভ্রাম্যমান আদালতঃ

প্রথম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধের কারাদণ্ড

হবিগঞ্জে ১ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করার সময় জনতার হাতে ধরা পড়েছে সামছু লস্কর (৬০) নামে এক বৃদ্ধ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (০৭ জুন) সকালে বানিয়াচংয়ের পাইকপাড়ায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত সামছু উপজেলা সদরের আদমখানী গ্রামের মৃত জম্মু লস্করের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে পাইকপাড়া গ্রামের ১ম শ্রেণির ছাত্রী (৭) একটি গাছের নিচে জাম কুঁড়াতে যায়। এসময় সামছু তাকে ঝাঁপটে ধরে শ্লীলতাহানি করে। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে শিশুটিকে তার কবল থেকে উদ্ধার করে ওই বৃদ্ধকে আটক করেন। পরে তাকে নিয়ে যাওয়া হয় সাবেক ইউপি চেয়ারম্যান ধন মিয়ার বাড়িতে। সেখান থেকে বিষয়টি বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়।

পরে ইউএনও’র নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি পুলিশসহ ঘটনাস্থলে যান। এক পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সামছুকে কারাদণ্ড প্রদান করেন। পরে পুলিশ সামছুকে কারাগারে পাঠায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ ও মোটরসাইকেল শো-ডাউন

error: Content is protected !!

ভ্রাম্যমান আদালতঃ

প্রথম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধের কারাদণ্ড

আপডেট টাইম : ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
ডেস্ক রিপোর্টঃ :