ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পৃথক ২টি অভিযানে সাড়ে চার লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিক কুমার দাসঃ

পৃথক ২টি অভিযানে আনুমানিক সাড়ে চার লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২ টায় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন পুখুরিয়া এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তার কিছুক্ষণ পর উক্ত বাসটি র‌্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে র‌্যাব সদস্যরা বাসটি থামানোর সংকেত দেয় এবং উক্ত গাড়ীর চালক গাড়ীটি থামিয়ে দেয়। অতঃপর চেক পোস্টে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বাসের ভিতরে থাকা যাত্রীদেরকে তল্লাশী করে একজন ব্যাক্তির পায়ের নিচে একটি ব্যাগের ভিতর আনুমানিক ৩,০৯,০০০/- (তিন লক্ষ নয় হাজার) টাকা মূল্যমানের ১০৩ (একশত তিন) বোতল ফেনসিডিল সহ উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ সোহেল খান (২৮), পিতা- মৃত ইদ্রিস খান, সাং-মিরাপাড়া আটেরহাট, থানা- নড়াইল সদর, জেলা- নড়াইল বলে জানা যায়।

এছাড়া একই তারিখ বিকাল আনুমানিক চারটায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মাগুরা জেলা হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন শংকরপাশা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

তার কিছুক্ষণ পর উক্ত বাসটি র‌্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে র‌্যাব সদস্যরা বাসটি থামানোর সংকেত দেয় এবং উক্ত গাড়ীর চালক গাড়ীটি থামিয়ে দেয়। অতঃপর চেক পোস্টে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বাসের ভিতরে থাকা যাত্রীদেরকে তল্লাশী করে একজন ব্যাক্তির পায়ের নিচে একটি ব্যাগের ভিতর হতে আনুমানিক ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিলসহ উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ মিন্টু মিয়া (৩৪), পিতা- মোঃ শুকুর আলী, সাং- সুবদিয়া, থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গা, বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রীবাহী বাসে করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

error: Content is protected !!

পৃথক ২টি অভিযানে সাড়ে চার লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট টাইম : ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর :