ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পুলিশের স্ত্রী আর র‍্যাব সদস্য জনতার হাতে আটক!

ফরিদপুরের বোয়ালমারীতে এক র‍্যাব সদস্য এবং এক পুলিশ কনস্টেবলের স্ত্রী জনগণের হাতে আটক হয়েছেন। অবৈধ শারীরিক সম্পর্কের অভিযোগে তাদের আটক করে স্থানীয় জনগণ থানায় সোপর্দ করেছে। শনিবার (৬ মে) সকালে বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা রানিহাটি গ্রামের মজিবুর রহমানের ছেলে ইব্রাহিম আলী (৩৫) মাঝে মাঝে বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামের ইউসুফ শেখের বাড়িতে আসতেন। ইউসুফ শেখ পুলিশে চাকরি করতেন। ইউসুফ শেখের মেয়ে সোনিয়া (৩০) তিন সন্তানের জননী। এর আগে একাধিকবার বিয়ে হলেও তিনি বাপের বাড়িই থাকতেন।
স্থানীয়রা জানান র‍্যাব সদস্য ইব্রাহিম আলী প্রায়ই ওই বাড়িতে এসে ৩/৪ দিন করে থাকতেন। সোনিয়ার স্বামী আকাশ পুলিশ কনস্টেবল পদে কর্মরত। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। গত শনিবার (৬ মে) র‍্যাব সদস্য ইব্রাহিম আলী ওই বাড়িতে সোনিয়ার কাছে আসলে স্থানীয় লোকজন সোনিয়ার স্বামী আকাশকে খবর দেয়। আকাশ কুশাডাঙ্গাস্থ শ্বশুরবাড়ি এসে ইব্রাহিম ও সোনিয়াকে আপত্তিকর অবস্থায় পায়। পরে স্থানীয় এলাকাবাসী উভয়কে আটক করে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে পুলিশে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা বলেন, ‘র‍্যাব সদস্য ইব্রাহিম প্রায়ই ওই বাড়িতে আসতো বলে শুনেছি। গতকাল ওই বাড়িতে আসলে স্থানীয় জনগণ ইব্রাহিম ও সোনিয়াকে আটক করে আমার কাছে নিয়ে আসলে তাদের দুইজনের মধ্যেকার সম্পর্কের ব্যাপারে তারা কোন সদুত্তর দিতে না পারায় আমি থানায় খবর দেই। পরে থানা পুলিশ তাদের আটক করে নিয়ে গেছে।’
জানতে চাইলে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ‘ওই মহিলা এক পুলিশ সদস্যের তিন নম্বর বউ। আর র‍্যাব সদস্যের সাথে তার অবৈধ সম্পর্ক আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড

error: Content is protected !!

পুলিশের স্ত্রী আর র‍্যাব সদস্য জনতার হাতে আটক!

আপডেট টাইম : ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুর :