ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিএনপি নেত্রীর মামলায় যুবক কারাগারে

পীরগঞ্জে মন্ত্রী ও উপদেষ্টাদের ছবি বিকৃত করে পোস্ট

জসীমউদ্দিন ইতি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপির চারজন সিনিয়র নেতার ছবি বিকৃত করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে আল আমিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেত্রীর দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) পীরগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত আল আমিনের বাড়ি ঠাকুরগাঁও জেলাতেই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের চারজন জ্যেষ্ঠ নেতার ছবি এডিট করে অত্যন্ত মানহানিকর ও কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

পরবর্তীতে পীরগঞ্জ উপজেলা বিএনপির একজন নারী নেত্রী বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সাইবার নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে হেফাজতে নেয় পুলিশ।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি বিকৃত করার অভিযোগে আল আমিনকে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি বা কারো মানহানি করা দণ্ডনীয় অপরাধ। তার বিরুদ্ধে ডিজিটাল/সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেলেই আল আমিনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে ঠাকুরগাঁও আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে আছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে বেকারদের পকেট কাটা !

error: Content is protected !!

বিএনপি নেত্রীর মামলায় যুবক কারাগারে

পীরগঞ্জে মন্ত্রী ও উপদেষ্টাদের ছবি বিকৃত করে পোস্ট

আপডেট টাইম : ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :