ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পিরোজপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত, অবসরপ্রাপ্ত পরিষদের সভাপতি আলমগীর ও সম্পাদক হাবিব

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচিতে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুর জেলা শাখা। শনিবার (২১ নভেম্বর) সকালে শহরের টাউন ক্লাব থেকে ব্যান্ডের তালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সংগঠনের জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সর্বিক মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন রানা, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন হাওলাদার ও সাংবাদিক নাঈম হোসেন তালুকদার প্রমুখ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ ও সংগঠনের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে, দিবসের অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুর জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আলমগীর হোসেন সভাপতি এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে তাঁদের নির্বাচিত করা হয়। নির্বাচন পরিচালনা করেন অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার আব্দুর রব হাওলাদার ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইলিয়াস হাওলাদার। পরবর্তী সময়ে ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট সৈয়দ মো. আব্দুল আউয়াল। এতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুক সরে দাঁড়াতেই প্রার্থী হতে সক্রিয় বিএনপির পাঁচ নেতা

error: Content is protected !!

পিরোজপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত, অবসরপ্রাপ্ত পরিষদের সভাপতি আলমগীর ও সম্পাদক হাবিব

আপডেট টাইম : ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :