ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিতার বাল্যকালের স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন।

শনিবার (৬ জুলাই) বেলা ১১টায় জাতির পিতার শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। এ সময় “এসো বঙ্গবন্ধুকে জানি” শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন ও শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এছাড়াও প্রধানমন্ত্রী দুপুর ১২টার সময় নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন। এরপর বিকেল ৪টায় টুঙ্গিপাড়া থেকে সড়কপথে গণভবনের উদ্দেশে রওনা করেন।

এর পূর্বে বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (৫ জুলাই) মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজিত পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের সুধী সমাবেশে অংশ নিয়ে ভাষণ দেন। সমাবেশ শেষে মাওয়া থেকে বিকেল ৫ টায় সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা করেন।

টুঙ্গিপাড়া পৌঁছে সন্ধ্যা পৌনে ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলা ব্যাপী প্রশাসন বিভিন্ন বাহিনীর সমন্নয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল। এছাড়াও দলিও নেতা কর্মীরা আওয়ামী-লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়কে ব্যানার-ফেস্টুন টাঙানোর পাশাপাশি তোরণ নির্মাণ করেছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় আইডিয়াল গার্লস কলেজ জিবি’র নবগঠিত এডহক কমিটির সভাপতি রাজার অভিষেক অনুষ্ঠিত

error: Content is protected !!

পিতার বাল্যকালের স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
মুন্সী সাদেকুর রহমান শাহিন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :