ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পারমাণবিকে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক এক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ায় ভুক্তভোগীদের দায়ের করা মামলায় খোরশেদ আলম (৩৮) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) কুষ্টিয়ার সদস্যরা।

রোববার (২৮ মে) দুপুরে র‌্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খাঁন সাংবাদিকদের এ তথ্য জানান।

আটক খোরশেদ আলম পাবনা জেলার ঈশ্বরদী মাঝদিয়া ছোটপাড়া এলাকার নুরুল হকের ছেলে।

র‌্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খাঁন জানান, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়া মণ্ডলপাড়া এলাকার সাইফুল আলম সেন্টু ও সেতু রহমান নামে দুই যুবককে ৮ মাস আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইলেকট্রিশিয়ান ও ড্রাইভার পদে চাকরি দেওয়ার কথা বলে দুইজনের কাছ থেকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা নেন আসামি খোরশেদ আলম। টাকা নেওয়ার পর ভুক্তভোগীদের বিভিন্ন রকম মেডিকেল করানোর হয়। মেডিকেল করানোর পর তাদের সেফটি ড্রেস, রূপপুরে কোয়াটারসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের দিনের পর দিন ঘোরাতে থাকেন। রূপপুর যে কোম্পানিতে তাদের চাকরি দেবে সেই কোম্পানির বস বিদেশে আছে বলেও তাদের মাসের পর মাস ঘোরাতে থাকেন প্রতারক খোরশেদ।

কয়েকমাস যাওয়ার পর প্রতারক খোরশেদ তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেয়। ভুক্তভোগীদের সন্দেহ হলে খোরশেদের এলাকায় খোঁজ নিয়ে তারা জানতে পারে সে একজন বড় ধরনের প্রতারক। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরি দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে সে তার নিজ এলাকা থেকে পালিয়েছে। পরে ভুক্তভোগী সাইফুল ইসলাম সেন্টু ও সেতু রহমান কুষ্টিয়া মডেল থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-৪৬, তারিখ ২৮ মে ২০২৩, ৪০৬/৪২০।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে র‌্যাব-১২ কুষ্টিয়া কোম্পানির সদস্যরা শনিবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রোববার (২৮ মে) সকালে তাকে কুষ্টিয়া মডেল খানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওএমএসের চাল-আটা বিক্রির বরাদ্দ হ্রাসে খাদ্যনিরাপত্তা নেটওয়ার্কের উদ্বেগ

error: Content is protected !!

পারমাণবিকে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক এক

আপডেট টাইম : ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :