ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পায়রাবন্দ ইউপি চেয়ারম্যানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

-মিঠাপুকুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারির ও পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান।

রংপুরের মিঠাপুকুরে পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় পায়রাবন্দ বাজারে এ ঘটনা ঘটে।

হত্যার অভিযোগে হারুন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। হামলাকারী হারুন স্থানীয় সদরপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। তিনি তার মাছ ব্যবসায়ী ভাইয়ের দোকান থেকে মাছকাটার বটি নিয়ে এসে চেয়ারম্যানকে এলোপাতাড়ি কুপিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ।

তারা জানিয়েছেন, রবিবার রাতে পায়রাবন্দ বাজারে নিজের ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নেওয়ার সময় হারুন নামের ওই ব্যক্তি হঠাৎ করে মাছকাটার বটি নিয়ে এসে চেয়ারম্যানকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। সে সময় হারুনকে বাজারে থাকা লোকজন আটক করেন। পরে গুরুতর আহত অবস্থায় চেয়ারম্যানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মাহবুবুর রহমান মিঠাপুকুর উপজেলার ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি রংপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে মিঠাপুকুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারির দায়িত্বে ছিলেন বলে একটি সূত্র জানিয়েছে।

এদিকে চেয়ারম্যানকে কুপিয়ে হত্যার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে আসেন শত শত মানুষ। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে আটক হারুনকে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।

এছাড়া চেয়ারম্যানের ওপর হামলার খবরে তাৎক্ষণিক পায়রাবন্দ বাজারে আসেন মিঠাপুকুর রংপুর পীরগঞ্জের এএসপি (ডি সার্কেল) আবুল হাসান, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানসহ মিঠাপুকুর থানা পুলিশ।

এ বিষয়ে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, আমরা খবর পেয়েছি চেয়ারম্যানকে মাছকাটার বটি দিয়ে হারুন নামে এক ব্যক্তি কুপিয়েছে। এ ঘটনায় চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আমরা বাড়তি সতর্কতা নিয়েছি, যাতে কোননো প্রকার আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক সমর্থন দেখাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

error: Content is protected !!

পায়রাবন্দ ইউপি চেয়ারম্যানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :