ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

এলাকায় শোকের ছায়া

পাংশায় অপহরণের ৪ দিন পর অপহৃত শিশু মুরসালীনের বস্তাবন্দী লাশ উদ্ধার

অপহৃত শিশু মুরসালীন। -ছবি সংগৃহীত।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির সাঁজুরিয়া গ্রামের কৃষক নবাব আলী মন্ডলের ৬ বছর বয়সের শিশুপুত্র মুরসালীন অপহৃত হওয়ার ৪ দিনের মাথায় বুধবার ১৯ মে সকালে বাড়ীর অদূরে একটি পাটক্ষেত থেকে তার বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা পাটক্ষেতে বস্তাবন্দী লাশ দেখে পাংশা মডেল থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানসহ রাজবাড়ী জেলা ও পাংশা মডেল থানা পুলিশ কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পাংশা মডেল থানা পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করে পোষ্টমর্টেমের জন্য মৃতদেহ রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।

জানা যায়, গত রবিবার সকাল আনুমানিক ৭টার দিকে নিজ বাড়ীর পাশে (সরিষা-হোসেনডাঙ্গা বাজার সড়ক) পাকা রাস্তার উপর থেকে অপহৃত হয় শিশু মুরসালীন। এ ঘটনায় নবাব আলী মন্ডল বাদি হয়ে অজ্ঞাত আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১২।

এদিকে, বুধবার সকাল ৯টার দিকে মাঠ থেকে ঘাস নিয়ে বাড়ী ফেরার পথে এক মহিলা পাট ক্ষেতের মধ্যে বস্তাবন্দী লাশ সাদৃশ্য দেখে লোকজনকে জানায়। এরপর স্থানীয় লোকজন নবাব আলী মন্ডলের বাড়ীর দক্ষিণে আনুমানিক চারশ গজ দূরে কৃষক বছির উদ্দিনের পাটক্ষেতে বস্তাবন্দী লাশ দেখতে পায়।

বেলা বাড়ার সাথেসাথে লোকজন সেখানে ভিড় জমায়। শিশু মুরসালীনের বস্তাবন্দী লাশ দেখে স্বজনরা আহাজারি করে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অজ্ঞাতস্থানে শিশুটিকে হত্যা করে লাশ বস্তায় ভরে পাটক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। নিহত শিশু মুরসালীনের গায়ে সাদা হাফ শার্ট ও পড়নে রঙিন ত্রিকোয়ার্টার প্যান্ট রয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ঘটনার মোটিভ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

এলাকায় শোকের ছায়া

পাংশায় অপহরণের ৪ দিন পর অপহৃত শিশু মুরসালীনের বস্তাবন্দী লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :