ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

-রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. হারুন অর রশিদ ১ সেপ্টেম্বর পাংশা উপজেলা পরিষদ চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম
প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জানা যায়, সকালে পাংশা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় পাতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। বিকালে পাংশা পৌরসভা চত্বর থেকে শোভাযাত্রা শুরু করে প্রধান সড়ক হয়ে পাংশা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শোভাযাত্রা শেষ হয় এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকুর উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. হারুন অর রশিদ বক্তব্য রাখেন।

তিনি বলেন, নেতৃত্বের পরিধি বুঝে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিম গঠন করে এলাকায় নিজেরা নিজেদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন। একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সুদৃঢ় ঐক্য গড়ে তুলে যে কোনো অপতৎপরতা, অপকর্ম ও অস্থিতিশীলতা রুখে দেওয়ার আহবান জানান তিনি।

এমপি হারুন অর রশিদ বলেন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে স্থানীয় নির্বাচনে দলীয় একক প্রার্থী দিয়ে মাঠে নামতে হবে। বিএনপি বড় দল প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা থাকবে।

প্রার্থীতার ক্ষেত্রে এমপি এককভাবে কাউকে মনোনয়ন দিতে পারবেনা। এ লক্ষ্যে সাংগঠনিক টিম জরিপ কাজ চালাচ্ছে। ৫ আগস্টের পর কার কি কর্মকান্ড, কে ভালো করেছে কে খারাপ করেছে, সমাজে কার কতটুকু গ্রহণযোগ্যতা আছে তার চুলচেরা বিশ্লেষণ করা হবে।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে হবে। যুব সমাজ মাদকে আসক্ত হচ্ছে। তাই যুবসমাজকে মাদক থেকে দূরে
রাখতে শিক্ষা প্রতিষ্ঠানে এবং সামাজিকভাবে সচেতনতামূলক সভা করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট দূরীকরণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পদ্মা ব্যারেজ নির্মাণে পানি সম্পদ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ উর্ধ্বতন কর্মকর্তাদের একটি টিম খুব শীঘ্রই পরিদর্শনে আসবেন এবং ওয়াই টাইপের দ্বিতীয় পদ্মা সেতুর ফিজিবিলিটি পরীক্ষার
জন্য প্রধানমন্ত্রী অর্থ বরাদ্দ দিয়েছেন। দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও জেলা বিএনপির নেতা এ্যাডভোকেট আসলাম মিয়া বক্তব্য রাখেন।

রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, পাংশা পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শওকত সরদার, পাংশা পৌরসভা বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, পাংশা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাংশা পৌরসভা, বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, বাবুপাড়া, মাছপাড়া, মৌরাট, পাট্টা, কলিমহর, সরিষা ও কশবামাজাইল ইউনিয়ন  থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ব্যানার ও বাদ্যযন্ত্র সহকারে শোডাউন করে পাংশা পৌরসভা চত্বরে সমবেত হয়। সেখান থেকে একযোগে সকলে শোভাযাত্রায় অংশ নেয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর নিউমার্কেটে মোবাইল কোর্ট অভিযান, জনতা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা

error: Content is protected !!

পাংশায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট টাইম : ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :