ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় দুর্বৃত্তদের কবলে কৃষক মাজেদ প্রামানিকঃ দু’টি মোবাইল ফোন সেট ছিনতাই

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির ভট্টাচার্য পাড়া গ্রামে বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে মুখোশ পরিহিত দুর্বৃত্তদের কবলে পড়েন মাজেদ প্রামানিক (৬৫) নামের এক কৃষক।

জানা যায়, বুধবার রাতে ভট্টাচার্য পাড়া বায়তুল ফালাহ জামে মসজিদ থেকে ঈশার নামাজ পড়ে নিজ বাড়িতে ফেরার পথে বাড়ির অদূরে দুর্বৃত্তের কবলে পড়েন তিনি।

দুর্বৃত্তরা গামছা ও কসটেপ দিয়ে তাকে হত্যার প্রচেষ্টা চালায়। ঘটনার সময় মাজেদ প্রামানিকের শোর-চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে গেলে দুর্বৃত্তরা মাজেদ প্রামানিকের নিকট থেকে দুটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘটনার নেপথ্য জানা যায়নি।

মাজেদ প্রামানিক জানান, গ্রামে কারো সাথে তার কোন বিরোধ নেই। ঘটনার আকস্মিকতায় তিনি ও তার পরিবারের লোকজন আতঙ্কের মধ্যে রয়েছে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত মাজেদ প্রামানিক বাদী হয়ে বৃহস্পতিবার (২৮) সেপ্টেম্বর অজ্ঞাত আসামী করে পাংশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান, ঘটনার আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, রাস্তার শেষ প্রান্তে মাজেদ প্রামানিকের বাড়ী। শোর-চিৎকার শুনে তারা মাজেদ প্রামানিকের বাড়িতে যায় এবং ঘটনার বিষয়ে জানেন। বেশ কিছুদিন আগে ভট্টাচার্য পাড়া গ্রামে দোকান ঘর ও বাড়িতে চুরির ঘটনা ঘটে বলেও তারা জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

পাংশায় দুর্বৃত্তদের কবলে কৃষক মাজেদ প্রামানিকঃ দু’টি মোবাইল ফোন সেট ছিনতাই

আপডেট টাইম : ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :