ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রংপুরে মানবতার দিশারী যুব ফাউন্ডেশনের শিক্ষামূলক দিকনির্দেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

রংপুর প্রতিনিধি

আজ মানবতার দিশারী যুব ফাউন্ডেশনের উদ্যোগে পাকুড়িয়া শরীফ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক জাঁকজমকপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক আয়োজনের মধ্য দিয়ে “শিক্ষামূলক দিকনির্দেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬” সম্পন্ন হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মাওঃ হারুনর রশীদের তত্ত্বাবধান। শিক্ষা ও নৈতিকতার এক অনন্য মেলবন্ধনে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান চত্বর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মোঃ রায়হান সিরাজী (এমপি)। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আজকের শিশু ও তরুণেরাই আগamir বাংলাদেশ গড়ার মূল কারিগর। তাই শুধু গতানুগতিক পড়াশোনা নয়, নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি মাদক ও অবক্ষয় থেকে দূরে থেকে খেলাধুলা ও সৃজনশীল কাজে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান এবং মানবতার দিশারী যুব ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

প্রধান আলোচকের আসনে উপস্থিত ছিলেন সিভিল জজ / জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সুপারিশপ্রাপ্ত) জনাব মোঃ খালেকুল হক। তিনি তাঁর বক্তব্যে পড়াশোনার সঠিক কৌশল, নিয়মণুবর্তিতা এবং জীবনে বড় লক্ষ্য নির্ধারণের গুরুত্ব তুলে ধরে বলেন, “আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই যেকোনো কঠিন জয় করা সম্ভব।”

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের সাবেক প্রিন্সিপাল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, গঙ্গাচড়া উপজেলা শাখার সাবেক আমীর জনাব মোঃ শফিকুল আলম। নিজের কর্মজীবনের স্মৃতিচারণ করে তিনি বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় চ্যালেঞ্জ—স্মার্টফোনের অতিরিক্ত আসক্তি ও অপব্যবহার নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শিক্ষার্থীদের সতর্ক করে তিনি বলেন, “অপ্রয়োজনে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার পেছনে সময় নষ্ট করা মানে নিজের সোনালী ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। আজকের যুবসমাজ প্রযুক্তির সঠিক ব্যবহার না শিখে এর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে, যা তাদের মেধা ও মননশীলতাকে ধ্বংস করে দিচ্ছে। পড়াশোনায় মনযোগী হতে হবে এবং মোবাইল থেকে দূরত্ব বজায় রেখে বইয়ের সাথে বন্ধুত্ব করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি, গঙ্গাচড়া শাখার সদস্য সচিব জনাব মোঃ শাহিনুর রহমান। তিনি যুবসমাজকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মানবতার দিশারী যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে এমন সুন্দর ও শিক্ষামূলক একটি আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি, শিক্ষকবৃন্দ, অতিথি এবং উপস্থিত সকল অভিভাবক ও শিক্ষার্থীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। পরিশেষে, কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনন্দঘন সমাপ্তি ঘটে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

রংপুরে মানবতার দিশারী যুব ফাউন্ডেশনের শিক্ষামূলক দিকনির্দেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

error: Content is protected !!

রংপুরে মানবতার দিশারী যুব ফাউন্ডেশনের শিক্ষামূলক দিকনির্দেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আপডেট টাইম : ৬ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :