চুয়াডাঙ্গায় ব্যানারে জিয়ার ছবি না থাকায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির
স্টাফ রিপোর্টারচুয়াডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসনের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান বর্জন করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে গিয়ে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না দেখে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান এবং জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে জবাব চান। পরে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ার অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন তারা।জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব বলেন, শুধু ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি রাখা হয়নি, পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনা করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হিরন উর রশীদ শান্ত। প্রশাসনের এমন বিতর্কিত কর্মকাণ্ড তাদের ভাবিয়ে তুলেছে।চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু বলেন, একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকার বিষয়টি মেনে নেওয়া যায় না। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে জানতে চাওয়া হলেও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। তাই তারা অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।এদিকে, বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি বলেন, অনুষ্ঠানের জন্য নির্ধারিত কোনো বাজেট না থাকায় ছবি সাজানোর ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়নি। এ ছাড়া প্রধানমন্ত্রীও ছবি ব্যবহারে...
স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসনের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান বর্জন করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে গিয়ে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না দেখে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান এবং জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে জবাব চান। পরে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ার অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন তারা।
জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব বলেন, শুধু ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি রাখা হয়নি, পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনা করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হিরন উর রশীদ শান্ত। প্রশাসনের এমন বিতর্কিত কর্মকাণ্ড তাদের ভাবিয়ে তুলেছে।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু বলেন, একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকার বিষয়টি মেনে নেওয়া যায় না। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে জানতে চাওয়া হলেও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। তাই তারা অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি বলেন, অনুষ্ঠানের জন্য নির্ধারিত কোনো বাজেট না থাকায় ছবি সাজানোর ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়নি। এ ছাড়া প্রধানমন্ত্রীও ছবি ব্যবহারে নিরুৎসাহিত করেন। তবে বিষয়টি ভুল হয়েছে বলে স্বীকার করেন তিনি।