ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঠাকুরগাঁওয়ে জেলা ইজতেমা শেষ, আখেরি মোনাজাতে শান্তি কামনা

জসীম উদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠিত তাবলিগ জামাতের জেলা ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে মোনাজাত শুরু হয় এবং তা চলে প্রায় ১৫ মিনিট। মোনাজাতে বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি, হেদায়েত ও নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরুব্বি ও তাবলিগ জামাতের জ্যেষ্ঠ দায়িত্বশীল মাওলানা বোরহান উদ্দিন।

এর আগে সকাল থেকেই জেলার গোবিন্দনগরে ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের পাশে প্রয়াত আনোয়ার হোসেন লাল মিয়ার পুরোনো ইটভাটার মাঠে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হতে থাকেন। সময় বাড়ার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের উপস্থিতিতে পুরো ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ইজতেমা মাঠের নির্ধারিত স্থানে নারী ও শিশুদেরও উপস্থিত থাকতে দেখা যায়।

আয়োজক কমিটি ও স্থানীয়দের মতে, এবারের আখেরি মোনাজাতে ১০ হাজারের বেশি মুসল্লি অংশ নিয়েছেন। ভাবগম্ভীর পরিবেশ ও বিশ্ব মুসলিমের কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হয় এবারের ঠাকুরগাঁও জেলা ইজতেমার তিন দিনের নানা আয়োজন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে জেলা ইজতেমা শেষ, আখেরি মোনাজাতে শান্তি কামনা

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে জেলা ইজতেমা শেষ, আখেরি মোনাজাতে শান্তি কামনা

আপডেট টাইম : ১৪ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :